1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নির্বাচনে থেকে বিএনপির প্রার্থী সরে দাঁড়ানোর প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নির্বাচনে থেকে বিএনপির প্রার্থী সরে দাঁড়ানোর প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
নিরাপত্তাজনিত কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান সরে দাঁড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নেই।  নিরাপত্তা একটা বড় বিষয়। এখানে সবাই আসছেন। যারা আসছেন তারা বলতে পারতেন নিরাপত্তা সংকট আছে আমরা কেউ আসবো না। এটার ক্ষেত্রে বলা যায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি নির্বাচন কেন করবেন না এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায়  বিকেএমইএ’র কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়।


রাজধানীতে শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য উনার ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন।
 
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই শুনেছি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪ এর প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ প্রমুখ।

 
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মতবিনিময় সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি নিরাপত্তাজনিত কারণে ও পরিবারের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে সাংবাদিকদের জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি