1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
 
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনবো না। এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দল যাকে ধানের শীষের মনোনয়ন দিবে আমি তার পক্ষ হয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক স্থানে গিয়েছি ও নির্বাচনী প্রচারণা চালিয়েছি। সেখানে সকলের সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার পরিবার চাচ্ছেনা আমি নির্বাচন করি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক আরিফ আলম দিপু সহ প্রমুখ।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর স্থায়ী কমিটির বৈঠক শেষে সারাদেশে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নারায়ণগঞ্জর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। চারটি আসনে ঘোষণা করা প্রার্থী হলেন- নারায়ণগঞ্জ-১ আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫ আসনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি