1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
অনলাইন জুয়া নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেফতার ২ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

অনলাইন জুয়া নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া তাকবির আহমেদ (১৮) হত্যাকা-ের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংস্থাটি জানিয়েছে অনলাইন জুয়া ও মাদক সেবনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা সুপার মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে গ্রেফতারকরণ ও তদন্তের সূচনালগ্নের বিষয়গুলো নিশ্চিত করেন।

তারা জানান, নিহত তাকবির চাকরির উদ্দেশ্যে বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হলে দীর্ঘ সময় ফেরেননি। পরে পারিবারিক খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৬ নভেম্বর দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের এক কক্ষে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

২৭ নভেম্বর মামলাটি পিবিআইকে তদন্তভার দিলে প্রযুক্তি ও গোপন অনুসন্ধান থেকে সূত্র ধরে প্রথমে সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ এলাকা থেকে মো. হারুন (৩৪) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে বিদ্যুৎ কলোনী মোড় থেকে মো. রফিকুল (৩৮) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। রফিকুলের দেখিয়ে দেওয়া স্থানে থাকা সিলিং থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে- মাদক সেবন ও অনলাইন জুয়ার কারণে তাঁদের মধ্যে তাকবিরের সঙ্গে বিবাদ তৈরি হয়েছিল। পরে তাকবিরকে পরিত্যক্ত ভবনে ডেকে নিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর বিষয়টি অন্যভাবে দেখাতে তাঁরা নিহতের পিতার কাছে পুরনো সিম ব্যবহার করে মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করে।

গত ২৮ নভেম্বর গ্রেপ্তার দুই আসামিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা সুপার মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন, “খুনের মোটিভ, ব্যবহারকৃত উপকরণ ও আসামিদের কর্মকৌশল আমরা হুবহু নিশ্চিত করেছি; তবে মামলার সমস্ত দিক যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।”

পিবিআই সূত্রে আরও জানানো হয়েছে- তদন্ত চলছে এবং প্রয়োজনীয় অন্য আসামি শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি