1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
শামীম ওসমান লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে : রনি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

শামীম ওসমান লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে : রনি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
রনি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরে আমি ফতুল্লায় বেশ কিছু উন্নয়ন কাজ করেছি। অথচ এই কাজ করতে দীর্ঘ ১৭ বছর ধরে শামীম ওসমান তেরোশ কোটি টাকা লুটপাট করেছে। টাকা লুটে নিলেও তিনি কোন কাজ করেনি। ছয় হাজার কোটি টাকা নিয়ে তিনি নারায়ণগঞ্জকে সিঙ্গাপুর বানাতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তিনি কোন কাজ করেনি। তাহলে সেই টাকা কোথায় গেল? এসব টাকা লুটপাট করে তিনি বিদেশে পাচার করেছে। এ বিষয়ে দুদক তদন্ত করছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাসদাইর বেকারীর মোড় পতেঙ্গা মাঠ এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পরে আমি সামান্য টাকা খরচ করে ফতুল্লায় এ কাজ করেছি। এর ফলশ্রুতিতে গাবতলিতে এখন আর জলাবদ্ধতা সৃষ্টি হয়না, সেখানে ছিনতাই-চুরি- ডাকাতি হয়না। কাশীপুরের যে খালটি ময়লা ফেলে বন্ধ করে রাখা হয়েছিল। সেই খালটি পরিষ্কার করে সেটা সচল করেছি।

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফ্যামিলি কার্ড দেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান আগামীতে দেশের প্রধানমন্ত্রী হলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেবেন। এতে নারীদের সংসার চালতে কোন সমস্যা হবে না। সংসার চালাতে  নারীদের আর স্বামীর কাছে হাত পাততে হবে না। কারণ ফ্যামিলি কার্ডে দেওয়া টাকার মাধ্যমে তিনি খুব অনায়াসে সংসার চালাতে পারবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে অগ্রিম টাকা দেওয়া হবে।  প্রতি মাসে সংসার চালানোর যে সমস্যা হয়, ফ্যামিলি স্মার্ট কার্ড থাকলে সে সমস্যা আর হবেনা।

ফ্যামিলি কার্ড দেওয়ার ফলে সমাজে অপারধ প্রবণতা কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ফলে পরিবারগুলোতে কোন অভাব অনটন অনেকাংশে লাঘব হবে। অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। সে সমাজে কখনো কিশোর গ্যাং তৈরি হবে না, কেউ মাদক হাতে নেবে না। এছাড়া মা যদি সন্তানের প্রতি সুনজর রাখে সে সন্তান কখনো নষ্ট হতে পারেনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আলমগীর হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নারী সম্পাদিকা অনিসা হুমাইরা প্রিয়া সহ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি