1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে মা'কে হত্যার অভিযোগে সাড়ে ৪ বছর পর মেয়ে গ্রেফতার - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নারায়ণগঞ্জে মা’কে হত্যার অভিযোগে সাড়ে ৪ বছর পর মেয়ে গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিধবা নুরুন্নাহার বেগম (৬৫) কে হত্যার ৩ বছর পর মেয়ে আয়েশা আক্তার রানু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়িনের বিনাইরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত নুরুন্নাহার বেগম ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।

এর আগে, ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যা অনুমান ৬ টার দিকে নুরুন্নাহারকে তার নিজ ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদেরকে আসামি করে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে চার বছর মামলা চলার পর তদন্তে হত্যাকান্ডের সহিত নিহতের নিজের মেয়ে আয়েশা আক্তার রানুর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, রানুর বিয়ের পর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি মায়ের সাথে পিত্রালয়ে থাকতেন। রানুর একমাত্র ভাই কবির হোসেনকে ফাঁসিয়ে পিতা ও মায়ের সম্পদ আত্মসাৎ করার জন্য জন্য রানু সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে মাকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর সন্দেহবশত পুলিশ নিহতের মেয়ে আয়েমা আক্তার রানুসহ অনেককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করে। এ বিষয়ে নিহতের ছেলে কবির হোসেন বেশ কিছুদিন হাজতবাসও করেছেন। তবে হত্যাকান্ডে রানুর জড়িত থাকার বিষয়টি সিআইডির দীর্ঘ তদন্তে বেরিয়ে আসলে এবং সিআইডির রিপোর্টের উপর ভিত্তি করে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি