1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে বিএনপি, জামায়াত, এনসিপি - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে বিএনপি, জামায়াত, এনসিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল। একই সঙ্গে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে সেনাবাহিনীও মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, সম্ভাব্য যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সোমবার (২২ জুন) রাত থেকেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। মহানগর বিএনপির বিভিন্ন ইউনিট চাষাড়া ও আশপাশের এলাকায় পৃথকভাবে মিছিল করে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা আমার নেতৃত্বে ২১ জুন রাত থেকেই মাঠে আছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য ২৬ জুন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কর্মসূচি বা নাশকতা প্রতিরোধে তারা মাঠে থাকবে। এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, “তারা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে সেটা প্রশাসনের দেখার দায়িত্ব। আমরা রাত থেকে সকাল পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবো এবং পুলিশকে সহযোগিতা করবো।”

এদিকে, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, “২৩ জুন আমাদের কোনো কর্মসূচি নেই। তবে ওয়ার্ডভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে।”

জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা রোধে সব থানার ওসিদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও ডিবি একযোগে কাজ করছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, “আমাদের এলাকায় যাতে কোনো মিছিল বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি। বিভিন্ন স্থানে চেকপোস্টে তল্লাশি চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি