1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এতে সেতুটি ঝুঁকির মুখে পড়ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে জানিয়েছে, এ ধরনের কাজের কোনো অনুমোদন তারা দেয়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ব্রিজের পিলারের গোড়া থেকে মাটি কেটে বিক্রি করছেন সাবেক ইউনিয়ন মেম্বার আবুবক্কর ও তাঁর অনুসারীরা। অনুমতি আছে—এমন একটি কাগজ দেখিয়ে পিলারের গোড়ার মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন জেলা প্রশাসক। পরে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি যাচাইয়ের নির্দেশনা দেন।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনা পেয়ে আমি ফতুল্লার এসি ল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ওইখানে রেলওয়ের লোকজনও উপস্থিত ছিলেন। যাঁরা মাটি কাটছেন, তাঁরা একটি কাগজ দেখিয়েছেন, তাঁদের নাকি মাটি কাটার অনুমতি রয়েছে।’

ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশ পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। যাঁরা মাটি কেটে নিচ্ছেন, তাঁরা জানিয়েছেন-তাঁরা প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানির কাছ থেকে মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছেন। এটি এই প্রকল্পের কাজেরই অংশ। যেহেতু এটি নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, তাই আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, বাংলাদেশ রেলওয়ে কখনো এমন মাটি কাটার অনুমোদন দেয় না। যাঁরা মাটি কাটছেন, তাঁরা যদি কোনো অনুমোদন দেখিয়ে থাকেন, তাহলে সেটা হয় ভুয়া, নয়তো কাগজপত্র যাচাই করে দেখতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি