ফেনীতে তাল পাড়ার জন্য গাঠে উঠে অসতর্কতা বসত হাত ফসকে পড়ে গিয়ে নিহত হন মোঃ রমজান নামে এক যুবক। ধারণা করা হচ্ছে ওই যুবকের সম্ভ্যাব্য বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। সে পেশায় একজন তাল বিক্রেতা। সে ফেনী শহরের দাউদপোল এলাকায় কড়ই গাছ তলা ভাড়া বাসায় ব্যচেলর হিসাবে বর্তমানে বসবাস করতো।
জানা গেছে, গত ৯ জুলাই ফেনী জেলাধীন ফুলগাজী বদরপুর গ্রামে তালের ডাব কিনে তাল পাড়ার জন্য তাল গাছে উঠে অসতর্ক অবস্থায় হাত ফসকে গিয়ে তাল গাছের নিচে পড়ে গরুতর আহত হন মোঃ রমজান নামে এক যুবক। তাৎক্ষনিক তাকে ফেনী সদর হাসপাতালে নিয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে আছে। তবে তার পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। তাকে চিনে এমন কেউ থাকলে ফেনী জেলার ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এর ফোন নম্বরে (০১৩২০১১৩০৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম জানা গেলেও তার পরিচয় ও বাড়ি-ঘর ও স্বজনদের তথ্য পাওয়া যায়নি। যেকারণে তার লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি।