1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জিয়া হল পুনর্নির্মাণের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে সরকার - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

জিয়া হল পুনর্নির্মাণের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে সরকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এবং জরাজীর্ণ হয়ে পড়া ভবনটি পুনর্নির্মাণ করে আধুনিক কমপ্লেক্সে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন এক চিঠিতে একথা জানান।

চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রধানমন্ত্রী বরাবর শহীদ জিয়া হল পুনর্নির্মাণের আবেদন করেছিলেন।

আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় চাষাঢ়ার শহীদ জিয়া হল বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে পুরোনো স্থাপনাটি পুনর্নির্মাণ করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বহুমুখী কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়েছে।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের পাশাপাশি পুনর্নির্মাণ সংক্রান্ত গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি