1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ  - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এঘটনায় গুরুতর আহত তিনজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ও দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর ৫নং ওয়ার্ডে মৃত হান্নার মিয়ার ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহতরা হলেন- সুলতানা (৩৫), হযরত আলী (৮), মীম (১৩)। আহত অন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, শিশু মীমের শরীরের ৪১ শতাংশ ও শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, রাতে রান্না ঘরের ভেতরে রাখা সিলিন্ডার থেকে কোন ভাবে গ্যাস লিকেজ হয়। সারারাত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ঘরে জমতে থাকে। সকালে সুলতানা রান্নার জন্য চুলা জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছে। ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি