1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এমপি আল আমিনের - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

রূপগঞ্জে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এমপি আল আমিনের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠান শুরুর আগেই হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে দাউদপুরের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।

এনসিপির দাবি, হামলায় দলের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। নিজের ফেসবুক পোস্টে তিনি হামলার নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রূপগঞ্জে এনসিপির মিটিংয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করেছে বিএনপি নামধারী সন্ত্রাসীরা। পুলিশের উপস্থিতিতে এই ন্যাক্কারজনক হামলার ফল ভালো হবে না। রাজনৈতিক স্পেস নষ্ট করলে কী হয়, তা আমরা অতীতে দেখেছি। এরকম সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের দায় ক্ষমতাসীন দল ও প্রশাসনকেই নিতে হবে। অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি