1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন।
সভাপতির বক্তব্যে কে এম মহিউদ্দিন নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসিকে আরও জনবান্ধব, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) আইনানুযায়ী দ্রæততম সময়ের মধ্যে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ত্রুটিমুক্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। তিনি সততা ও স্বচ্ছতার সঙ্গে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসামি গ্রেপ্তার, সাক্ষী উপস্থিতি নিশ্চিতকরণ এবং ফৌজদারি মামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কনফারেন্সে চলমান বিচারিক কার্যক্রম, মামলার তদন্ত ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণ, বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। এ ধরনের কনফারেন্স পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রস‚ করতে সহায়ক ভ‚মিকা রাখবে।

সভা শেষে বিচার বিভাগের বিভিন্ন নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ন‚রুল হুদা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসিন, এম সাইফুল ইসলাম, সেলিনা খাতুন, মো. তামজিদ আহমেদ, মাইমুনাহ আক্তার মনি, এইচ এম ইয়াসির আরাফাত ও নুসরাত মোস্তারী।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কনফারেন্সে মামলার জট নিরসনে আদালত-সংশ্লিষ্ট সকলের ভ‚মিকা ও করণীয় বিষয়ে উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ। অপরদিকে সমন জারি, গ্রেপ্তারি, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা তামিল সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি