নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (২৩ মে) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিসাইল আহম্মেদ (২৮), ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকার মো. মজনু আহম্মেদের ছেলে।
র্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় তার বিরুদ্ধে বিচারকার্য শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।