1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ইজারা আগে হাটে কোরবানির পশু তুললেন বিএনপি নেতা - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ইজারা আগে হাটে কোরবানির পশু তুললেন বিএনপি নেতা

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সরকারি ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই অস্থায়ী পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল নির্ধারিত স্থানে গবাদি পশু তোলা ও বেচাকেনার কার্যক্রম শুরু করেছে।

এতে সরকারি রাজস্ব হারাচ্ছে উপজেলা প্রশাসন। কেননা, এ হাটের ইজারা এখনো সম্পন্ন হয়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমতিক্রমে বন্দর উপজেলায় ৭টি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার লক্ষ্যে গত ১৬ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ ও ১৯ মে দরপত্রের সিডিউল বিক্রি এবং ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দরপত্র গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

আগামী ২০ মে দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দরপত্র খোলার কথা রয়েছে।

কিন্তু ইজারা কার্যক্রম শেষ হওয়ার আগেই একটি পক্ষ হাটের নির্ধারিত স্থান দখল করে সেখানে গরু ওঠানো ও বিক্রির কার্যক্রম শুরু করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা বলছেন, প্রশাসনিক অনুমোদন ছাড়াই সরকারি দলের লোকজনের মাধ্যমে অবৈধভাবে এ হাট পরিচালিত হচ্ছে।

স্থানীয়রা বলেন, হাটে আগত গবাদি পশু তোলাও শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে হাট বসানোর কারণে যানজট, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা রাজু আহমেদ বলেন, “আসলে তারা (বেপারীরা) চাঁদ উঠলেই গরু নিয়ে আসে, এর জন্যই একটা কিংবা দুটা গরুর ট্রলার নিয়ে চলে আসছে। যদিও আমরা তাদের বলি নাই নিয়া আসতে, কিন্তু তারা নিয়া আসছে তাই তাদের একটা স্থান দিয়েছি।”

ইজারার আগে হাট বসাতে পারেন কিনা, প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসলে এই জায়গার মালিকের সাথে ও গরুর ব্যাপারীদের সাথেও কথা হয়েছে। এখানে মোটামুটি কয়েক কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। তবুও যদি কেউ এখানে হাট করতে চায় তাহলে করতে পারে, আমরা তো বাঁধা দেইনি।”

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, এ বিষয়ে কেউ অবগত করেনি। এ বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি