1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান - Ajker Deshkantho
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:

মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবিতে বিএনপি নেতা এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জিমখানা পঞ্চায়েত কমিটি ও স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৭ মে) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রথমে বিক্ষোভকারীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন। এসময় তারা মাদকমুক্ত সমাজ চাই, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে হবে, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানসহ নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় চুরি, ছিনতাই ও নানা অপরাধ বেড়ে যাচ্ছে। তারা অবিলম্বে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার ও স্থায়ীভাবে মাদক নির্মূলে প্রশাসনের জোরালো ভূমিকা দাবি করেন।

পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা পুনরায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা বন্ধ, চিহ্নিত কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং তরুণ সমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি