1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জের দুই অতিরিক্ত পুলিশ সুপার পেলেন আইজিপি ব্যাজ - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের দুই অতিরিক্ত পুলিশ সুপার পেলেন আইজিপি ব্যাজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেছেন। ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ সম্মাননা প্রদান করেন।

সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

সোমবার (১২ মে) রাজধানীর রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে এ ব্যাজ পরিয়ে দেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার, এছাড়াও শহরের দেওভোগ, জিমখানা ও সিদ্ধিরগঞ্জে অবস্থিত বিহারি ক্যাম্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল অস্ত্র উদ্ধারে নেতৃত্ব দেন তারা।

বাংলাদেশ পুলিশের প্রায় ২ লাখ ২০ হাজার সদস্যের মধ্যে এবার ৩৪১ জন সদস্য এ সম্মানজনক আইজিপি ব্যাজ অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি