1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
হজ পালনে সৌদি আরবের পথে ব্যবসায়ী সোহাগ, মন্ত্রীর কুশল বিনিময় - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

হজ পালনে সৌদি আরবের পথে ব্যবসায়ী সোহাগ, মন্ত্রীর কুশল বিনিময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।

বুধবার (১৩ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন।
এ সময় দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সমাজ ও নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করে ব্যবসায়ী  আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, মহান আল্লাহ যেন আমার হজ কবুল করেন। আল্লাহর ঘর কাবাঘরে গিয়ে যেন তাকে রাজি-খুশি করতে পারি। এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরতে পারি সেই দোয়া চাই।

এদিকে বিমানবন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের খোঁজখবর নেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সহ হজ যাত্রীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সবশেষে তিনি সবার জন্য দোয়া করেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, খুব শিঘ্রই তিনি হজ পালন করবেন। আগামী ১৮ মে তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হবেন।

প্রসঙ্গত, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি