1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিদ্যুৎ সংকটে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চরম ভোগান্তি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বিদ্যুৎ সংকটে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চরম ভোগান্তি

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যা) হাসপাতালে দীর্ঘদিন ধরে চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে রোগীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। হাসপাতালে ভর্তি রোগীরা চিকিৎসা নিতে এসে স্বস্তি পাওয়ার বদলে চরম অস্বস্তি ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, অসহনীয় গরমে রোগীরা হাঁসফাঁস করছেন। বিদ্যুৎ না থাকায় ফ্যান বন্ধ থাকে বেশিরভাগ সময়, ফলে রোগীদের স্বাভাবিক বিশ্রামও ব্যাহত হচ্ছে। রোগীদের অভিযোগ, সারাদিনে গড়ে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়, যা একটি হাসপাতালের জন্য অত্যন্ত অপ্রতুল।

বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের অবস্থা সবচেয়ে বেশি নাজুক হয়ে পড়ছে। অনেক রোগীর স্বজনরা হাতপাখা দিয়ে বাতাস করে প্রিয়জনদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। এতে করে চিকিৎসার পরিবেশ একপ্রকার মানবেতর অবস্থায় নেমে এসেছে।

হাসপাতালে ভর্তি একাধিক রোগী জানান, আমরা সুস্থ হতে হাসপাতালে এসেছি, কিন্তু এখানে গরম আর বিদ্যুতের সমস্যায় আরও অসুস্থ হয়ে যাচ্ছি। রাতে ঘুমানো যায় না, সারাক্ষণ অস্বস্তি লাগে।

রোগীদের স্বজনরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা সরকারি হাসপাতালে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে,অন্তত একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজন।

এদিকে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরাও স্বীকার করেছেন, বিদ্যুৎ সংকট চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। জরুরি সেবা প্রদান, বিভিন্ন যন্ত্রপাতি চালানো এবং রোগীদের স্বাভাবিক পরিচর্যা সবকিছুতেই বিঘ্ন ঘটছে।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ মনে করছেন, এই সমস্যা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাদের দাবি, হাসপাতালের জন্য একটি আধুনিক ও শক্তিশালী জেনারেটর স্থাপন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী রোগী ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে রোগীরা অন্তত স্বস্তিতে চিকিৎসা নিতে পারেন এবং সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি