1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কদম রসুল কলেজে শিক্ষার্থীদের ভর্তিতে অনিয়মের অভিযোগ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

কদম রসুল কলেজে শিক্ষার্থীদের ভর্তিতে অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে সরকারি কদম রসুল কলেজের একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি না করলেও ছয়টি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ , বর্তমান শিক্ষা ব্যবস্থায় একাদশ শ্রেণী থেকে দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে তাকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হবে না বলে নিয়ম চালু আছে।অথচ যারা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করেনি। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো যারা ছয় বিষয়ে অনুউত্তীর্ণ হয়েছে এমন কিছু শিক্ষার্থীকেও টাকার বিনিময়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হয়েছে। আমাদের কাছে সে ধরনের শিক্ষার্থীদের ভর্তির রিসিটও প্রমাণ হিসেবে রয়েছে। আমরা এ ধরনের নিয়ম বহির্ভূত ও ন্যাক্কারজনক কাজের বিচার চাই।

এই বিষয়ে জানতে চাইলে সরকারি কদম রসুল কলেজের অধ্যক্ষ রওশন আখতার বলেন, আমি ট্রেনিংয়ে ছিলাম। তাই এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলেও আমি তা জানি না। আপনাদের কাছে কোন প্রমাণ থাকলে আমাকে দেখান।

এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান বলেন, এই ধরনের কোন ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি