1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ডেভিডের ভাগ্নে রানার বিরুদ্ধে গুমের অভিযোগ, গ্রেপ্তার ৩ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ডেভিডের ভাগ্নে রানার বিরুদ্ধে গুমের অভিযোগ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভুক্তভোগী শুভ (২১)-এর স্ত্রী মোছা. পিংকি (১৯) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. শাকিল (২৫) ও লাল শুভ (২২) মুঠোফোনে জরুরি কাজের কথা বলে পিংকির স্বামী শুভকে ফতুল্লা থানাধীন চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। পরে পূর্ব শত্রুতার জেরে সেখানে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর থেকে শুভর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ মেলেনি।

পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে চাষাঢ়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে তাকে মারধর করে গুম করা হয়।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— মো. শাকিল (২৫), সাখাওয়াত ইসলাম রানা (৪০), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছ (৩২)সহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি। তাদের সবার বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তরা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা শুভর জীবনের জন্য শঙ্কিত এবং দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি