1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির বিক্ষোভ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী অসম উল্লেখ করে অবিলম্বে বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক ম-লীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, গত ৯ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি কোনোভাবেই সমতা নিশ্চিত করে না। এই চুক্তির আওতায় বাংলাদেশকে মার্কিন ৬,৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিতে হবে, যেখানে বাংলাদেশ পাবে মাত্র ১,৬৩৮টি পণ্যের সুবিধা। সিপিবি হিসাব অনুযায়ী বাংলাদেশ বার্ষিক ১,৩২৭ কোটি টাকার আমদানি-শুল্ক রাজস্ব হারাবে। বিনিময়ে যে সুবিধা দেওয়া হয়েছে তা নেহাতই নগণ্য।

নেতৃবৃন্দ আরও বলেন, চুক্তির কারণে বাংলাদেশকে মার্কিন পণ্য বেশি দামে কিনতে বাধ্য করা হবে, যেমন গম, তুলা, রাসায়নিক ও শিল্প পণ্য, এলএনজি ও প্রতিরক্ষা সামগ্রী। এছাড়া মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার প্রাথমিক মূল্য প্রায় ৩৫-৪৫ হাজার কোটি টাকা। এই অর্থ বাংলাদেশকে ১০-২০ বছর ধরে কিস্তিতে দিতে হবে।

চুক্তিটি কৌশলগত অধীনতার একটি দলিলও বটে। চুক্তির ধারাগুলো অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার ক্ষেত্রে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে সহমত দিতে হবে, এবং চুক্তি বাংলাদেশের ডিজিটাল ও মুক্তবাণিজ্য নীতিকেও প্রভাবিত করবে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই চুক্তির নেপথ্যে ছিলেন তৎকালীন অন্তর্র্বতী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বর্তমানে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তারা বলেন, দেশের স্বার্থবিরোধী এই চুক্তি সংসদে অনুমোদন ছাড়াই করা হয়েছে এবং এতে জড়িতদের বিচার ও চুক্তি অবিলম্বে বাতিল করা উচিত।

সিপিবি নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন, চুক্তি বহাল থাকলে দেশে তীব্র গণ-আন্দোলন গড়ে উঠবে এবং জনগণ এই বিষয়ে সক্রিয় প্রতিবাদে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি