1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নারায়ণগঞ্জে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল বাগপাড়া এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত চায়ের দোকানে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানায়, দোকানে ব্যবহৃত সিলিন্ডার থেকেই এ বিস্ফোরণ ঘটে। এতে দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের সময় আশেপাশে থাকা লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি