1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কার শেল্টারে বেপরোয়া বিএনপির আরিফ? - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

কার শেল্টারে বেপরোয়া বিএনপির আরিফ?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল নানা বিতর্কিত কর্মকান্ডের মধ্য দিয়ে রীতিমত মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। বিগত জুলাই বিপ্লবের পর ধরাকে স্বরা জ্ঞান করে চলছেন এই নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর কাশীপুর জুড়ে তাÐব চালাতে শুরু করে এই আরিফ মন্ডল ও তার অনুসারীরা। কাশীপুরের ৯টি ওয়ার্ড জুড়ে মিনি ফ্যাক্টরী, বড় বড় গার্মেন্টস, ইট-বালুর ব্যবসা, ডিস-ইন্টারনেট, ভ‚মিদস্যূ সিন্ডিকেট, ২টি ইজারাদারকৃত বাশেঁর ব্রিজ, ওরিয়ন, বর্জ্য খাতের টাকা, বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি সবই তার নিয়ন্ত্রণে। এছাড়া মাটির নিচে ডিপিডিসির তামার তার চুরির সিন্ডিকেটে তার নাম রয়েছে। তবে এই নেতার ক্রমশ বেপরোয়া হয়ে উঠার পেছনে বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম উঠে আসছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর পাশে তাকে দেখা গেছে। এছাড়া সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি দলটির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পাশে এই আরিফ মন্ডলকে দেখা গেছে। ফলে এ নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে।
অভিযোগ রয়েছে, বিগত দিনে আওয়ামী লীগের ছত্র-ছায়ায় থেকে ব্যবসা বাণিজ্য সচল রেখেছিলেন তিনি। বর্তমানে সাবেক চেয়ারম্যান বাদল পুত্র সাজনকে সাথে নিয়ে কাশীপুরে নানাভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই এলাকা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে আরিফ। তিনি বর্তমানে কাশীপুরে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নাম বিক্রি করেই সকল অপকর্ম করছেন। এদিকে আরিফ মন্ডল প্রতিমাসে এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন কাশীপুর থেকে।
স‚ত্র বলছে, আরিফ এক সময় যুবদলের রাজনীতিতে ছিলেন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সাথে তার গভীর সখ্যতা রয়েছে। টিটু যুবদলের নেতৃত্বে থাকাবস্থায় আরিফ মন্ডল তার কর্মী ছিলেন। টিটু ফতুল্লা থানা বিএনপির আহবায়ক হওয়ার পর আরিফ মন্ডলকে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আদিষ্ঠ করেন। এদিকে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারাও বিএনপির কর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় এবং মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছিলেন।
তবে দলের সেই নির্দেশনাকে তোয়াক্কা না করে আরিফ কাশীপুরে বিএনপির নাম ব্যবহার করে মানুষের বাড়ি-ঘরে হামলা, লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান দখল, দোকানে দোকানে চাঁদাবাজিসহ এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। এতে বিএনপির প্রতি সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব তৈরী হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাশীপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা শহীদ ভেন্ডারের ছয় তলা ভবনে তালা লাগিয়ে দেয় আরিফ মন্ডল ও তার লোকেরা। পরবর্তীতে মোটা অংকের চাঁদা নেওয়া হয় ভবন মালিকের কাছ থেকে।
এছাড়াও কাশীপুরের আওয়ামী লীগ নেতা শফির বাড়ীতে হামলা ও লুটপাট চালানো হয়। এতে ১৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ তোলেন শফির পরিবার। শান্তিনগর এলাকায় কামালের বাড়ীতে গিয়ে হামলার হুমকির মাধ্যমে চাঁদা দাবী করে আরিফ মন্ডল। ২নং ওয়ার্ডের বাসিন্দা ইসলাম ও মুসলিমের বাড়ীতে গিয়ে হামলা ও লুটপাট চালানো হয়। একটি অটো গ্যারেজে চাঁদা আদায় এবং ব্যাটারী লুটে নেয় তার লোকেরা।
ভোলাইল ও মরাখালপাড় এলাকায় গিয়ে বিভিন্ন ভবন মালিকদের কাছ থেকে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে আরিফ মন্ডলের বিরুদ্ধে। এ ছাড়াও বিভিন্ন গার্মেন্টস ও ডাইংয়ে গিয়ে ওয়েস্টিজ ব্যবসার নিয়ন্ত্রনে নিয়েছে। পাশাপাশি শান্তিনগর এলাকায় একটি দোকান মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।
এমনকি ২ কাশীপুরের স্টার ব্যাটারী হাউজে লুটপাট চালানোর অভিযোগ রয়েছে। এদিকে সাইফুল্লাহ বাদলের ছেলে সাজনকে সাথে নিয়ে ভোলাইল এলাকায় বর্জ্য সিন্ডিকেট চালু করেছেন। একই সাথে গেদ্দারবাজার এলাকায়। তৈরী করেছে সন্ত্রাসী বাহিনী যাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ জনগণকে ভীত রেখেছেন এই আরিফ মন্ডল। বর্তমানে কাশীপুরে আতঙ্কের নাম আরিফ মন্ডল।
কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আরিফ মন্ডলকে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে এমন একটি ছবি পুরো ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা যাচ্ছে, দুই পাশে দুইজন পুলিশ সদস্য এবং টেবিলের উপর সাজানো ফেন্সিডিলের বোতলের সামনে আরিফ মন্ডলসহ অপর এক যুবককে।
জানা গেছে, এক সময়ে কাশীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থাকাবস্থায় কাশীপুরের ইতিহাসে সব থেকে বড় ফেন্সিডিলের চালান নিয়ে গ্রেফতার হয়েছিলেন আরিফ মন্ডল। তবে সেই সময়ের এই ছবি অনেক দিন পর ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এদিকে ফতুল্লার কাশীপুর এলাকায় মাটির নিচে ডিপিডিসির ভূগর্ভস্থ তামার তার চুরির সিন্ডিকেটে আরিফ মন্ডলের নাম রয়েছে। সেই তার চুরি করে মোট অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন এই নেতা।
সম্প্রতি আরিফ মন্ডল কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য বিভিন্ন পোস্টার-ব্যানার সাটিয়েছেন। সেই পোস্টারে বিএনপি দলীয় প্রতিক ধানের শীষে ভোট দেওয়ার আহŸান জানিয়েছেন এই বিতর্কিত নেতা। এ নিয়ে চারদিকে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এতে করে আরিফ মন্ডলের মত বিতর্কিত নেতার কারণে বিএনপি দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, আরিফ মন্ডলকে বিএনপির বেশ কয়েকজন নেতাকে শেল্টার দেওয়ার কথা শোনা যাচ্ছে। সেই তালিকায় আপাতত ফতুল্লা থানা বিএনপির সভাপতি সহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তবে এসব বিষয়ে স্থানীয় ও ভুক্তভোগীরা মুখ খুলতে নারাজ। এতে করে তাদের ত্রাশের রাম রাজত্ব আরও মজবুত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি