1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘যারা পাটকল করতে চান তাদের আমরা স্বাগত জানাই। শিগগির বন্ধ পাটমিল চালু করা হবে। যারা অন্য কোনো প্রতিষ্ঠান করতে চান সেখানেও আমরা উৎসাহ প্রদান করি।’

মঙ্গলবার ( ২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া বিসিক এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এটা আমাদের নির্বাচনি ইস্তেহারে আছে যে বন্ধ পাটকলগুলো চালু করা হবে। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেমসির আন্ডারের ২৫টির মধ্যে ১৪ টিকে পিবিবি এর মাধ্যমে লিজ প্রক্রিয়ায় চালু করার চেষ্টা করছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতোমধ্যে চালু হয়েছে।

তিনি বলেন, মসলিন বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। আমরা এ ঐতিহ্যকে অন্বেষণ করার জন্য সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এ ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা খুঁজে আমাদের এক্সপার্ট যারা আছেন উনারা ইতোমধ্যে এটার নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি