1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদের আগমুহূর্তে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়, বেড়েছে বিকল্প পরিবহনের ওপর চাপ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চাষাড়া রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। তারা জানতেনই না যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দীর্ঘ সময় অপেক্ষার পর স্টেশনের এক নিরাপত্তাকর্মীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে হতাশ হয়ে পড়েন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে সর্বশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর থেকে আর কোনো ট্রেন এই রুটে চলাচল করেনি।

এর পরে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প পরিবহনে ছুটছেন। এতে করে সড়কপথে যানবাহনের চাপ বেড়েছে এবং সুযোগ নিয়ে অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।

বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশাগুলো দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত যেখানে সর্বোচ্চ ভাড়া ৫০০ টাকা, সেখানে যাত্রীদের গুনতে হচ্ছে তারও বেশি।
দিনাজপুরগামী যাত্রী রাশেদ বলেন, পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আগেই ট্রেনের টিকিট কেটেছিলেন। কমলাপুর থেকে ট্রেনে ওঠার কথা থাকলেও চাষাড়া স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ।

বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় কমলাপুর যেতে হচ্ছে।
আরেক যাত্রী রাশেদা বেগম বলেন, কাজ শেষে চাষাড়া থেকে ফতুল্লা ফেরার সময় ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে। অতিরিক্ত ভাড়া গুনে অন্য পরিবহনে ফিরতে হচ্ছে তাকে।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে যাত্রী নিয়ে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়ার পর ঢাকা অফিস থেকে ট্রেন চলাচল বন্ধের নির্দেশ আসে। তবে ঈদের আগমুহূর্তে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি