1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের বিচার চেয়ে আত্মহত্যার হুমকি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের বিচার চেয়ে আত্মহত্যার হুমকি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। অভিযোগের সুষ্ঠু বিচার না হলে ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ে উপস্থিত হয়ে ‘ম’ অক্ষরযুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী দাবি করেন, প্রায় ছয় মাস আগে একটি অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন, বিদেশে (সুইজারল্যান্ড) চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন নাসির।
তিনি অভিযোগ করেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে তদন্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত চত্বরে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রভাবশালী হওয়ায় সে বারবার পার পেয়ে যাচ্ছে। আমার মতো আর কোনো নারী যেন এমন ঘটনার শিকার না হয়। দ্রুত বিচার না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না বলেও জানান তিনি।
এদিকে অভিযুক্ত নাসির উদ্দীনের বক্তব্য জানতে মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি