1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় যুবক আটক - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় যুবক আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার হয়নি।
সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
আটককৃত হলেন- দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মো. মিশাল (৩০)।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ স‚ত্রে জানা যায়, রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান প্যাট্রোল ডিউটিতে ছিলেন। তাঁর সঙ্গে কনস্টেবল মতিউর রহমান ও ফয়সাল হোসেন দায়িত্ব পালন করছিলেন। সোমবার ভোরের দিকে এএসআই লুৎফর রহমান মোটরসাইকেলে করে মন্ডলপাড়া নগর ভবনের সামনে গেলে একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত তিন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁর কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে দ্রæত পালিয়ে যায়।
ছিনতাইকারীদের একজনের পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট এবং অপরজনের পরনে ছিল কালো জিনস প্যান্ট ও কালো শার্ট। এ সময় আশপাশে একজন পথচারীকেও দেখা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো. হাসিনুজ্জামান জানান, ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি