1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ইরানের ব্যবস্থা এমনভাবে সাজানো যে খামেনির মৃত্যুর পরেও তা চলবে - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ইরানের ব্যবস্থা এমনভাবে সাজানো যে খামেনির মৃত্যুর পরেও তা চলবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকান্ড ইরানের জন্য একটি বিরাট ধাক্কা। তবে এর মধ্য দিয়ে দেশটিতে শাসকগোষ্ঠীর পরিবর্তন ঘটবে না বা তাতে সংঘাত কমবে না।
গত ৩৭ বছর ইরানের প্রশ্নাতীত শাসক হিসেবে খামেনি বটবৃক্ষের মতো চরিত্র ছিলেন; কিন্তু তাঁর মৃত্যুতে সব শেষ হয়ে যাবে এমনটি নয়। ইরানে নেতৃত্ব এমনভাবে সাজানো যে তাঁর মৃত্যুর পরেও শাসনব্যবস্থা একইভাবে চলতে থাকবে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসনভার রয়েছে শিয়া মতাবলম্বী ধর্মীয় নেতাদের হাতে। দেশটির রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে শাসনের এই ধারা অব্যাহত রাখার জন্য।
আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরস‚রি নির্বাচনেরও একটি ব্যবস্থা রয়েছে। ৮৮ জন ধর্মীয় নেতার একটি বডি, যেটা বিশেষজ্ঞদের পর্ষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নামে পরিচিত তাঁর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। এই ধর্মীয় নেতারা বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি অনুগত এবং তাঁরা এমন একজনকে নির্বাচিত করবেন, যিনি খামেনির দেখানো পথ ধরেই দেশ পরিচালনা করবেন। আগামী দু–এক দিনের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হতে পারে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন।
অবশ্য ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো ইসলামি রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বিশেষ মতাদর্শে উজ্জীবিত এই বাহিনীর লক্ষ্য ইরানের ইসলামিক ব্যবস্থাকে সুরক্ষা দেওয়া। আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। দেশের ভেতরে ভিন্ন মতাদর্শকে তারা একদম সহ্য করবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি