1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভাগ্য পরিবর্তনে ভারতে গিয়ে কারাগারে বন্দি বন্দরের শ্রমিক - Ajker Deshkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সিটির উদ্যোগে দেওভোগে মশক নিধন কর্মসূচি এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ

ভাগ্য পরিবর্তনে ভারতে গিয়ে কারাগারে বন্দি বন্দরের শ্রমিক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বেশি বেতনের আশায় ভারতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরাতে চেয়েছিলেন নারায়ণগঞ্জে বন্দরের কয়েকজন শ্রমিক। কিন্তু ভাগ্যের সেই চাকা আর ঘোরেনি। বরং কারাগারে বন্দি অবস্থায় দিন পার করছেন তারা। আর তাদের পরিবার পড়েছে অনিশ্চয়তায়।
জানা যায়, প্রায় এক বছর আগে মোটা অংকের বেতন ও উন্নত জীবনযাত্রার আসায় অবৈধ পথে ভারত যায় কয়েকজন শ্রমিক। কিন্তু সেখানে গিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
বন্দরের পদুঘর, কুশিয়ারা, তিনগাঁসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন খবর জানা গেছে। কারও স্বামী, কারও সন্তান আবার কারও বাবা নিখোঁজ। তবে কতজন নিখোঁজ তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। ভুক্তভোগীরা কেউ কোনো অভিযোগ করেনি। ফলে প্রশাসনের কাছেও নিখোঁজের সঠিক কোনো তথ্য নেই।
বন্দরের পদুঘর বাড়িখালি এলাকার মজিবর রহমানের ছেলে তিন সন্তানের জনক ন‚রনবী, কুশিয়ারা এলাকার আজিজুল হাকিমের ছেলে দুই সন্তানের জনক শামীম ও আবদুল কুদ্দুসের ছেলে দিদার হোসেন পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
ভারতের চেন্নাইয়ের কারাগারে বন্দি ন‚রনবী, দিদার ও শামীম দীর্ঘদিন পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানাতে পেরেছেন ভারতে তাদের জেল জীবনের দুঃখ-দুর্দশার কথা।
নিখোঁজ ন‚রনবীর স্ত্রী বিলকিস বেগম বলেন, স্বামীকে ভালো বেতনের প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যায় দালালরা। এরপর ৭ মাস ধরে চেন্নাই কারাগারে আটক রয়েছে। কিন্তু কি কারণে আটক তা জানি না। আমার স্বামীই সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল। স্বামী ছাড়া বর্তমানে মানবেতর জীবনযাপন করছি।
নিখোঁজ শামীমের স্ত্রী নিপা বলেন, কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারত গিয়ে এক বছর ধরে একটি কারাগারে বন্দি রয়েছে আমার স্বামি। সেখানে অনেক কষ্টে আছেন। তাকে অনেক অত্যাচার করা হয় বলে জেনেছি।
দিদার হোসেনের স্ত্রী খাদিজা বলেন, দালালরা বলেছিল ভালো কাজ দিবে। কিন্তু যাওয়ার পর শুনি পুলিশ ধরেছে। বর্তমানে আমাদের দেখার কেউ নেই। স্বামীরও খবর নিতে পারছি না।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, আমি আসার পর এরকম অভিযোগ কেউ করেনি। এরকম কোনো তথ্য নেই। এ বিষয়ে স্থানীয়ভাবে স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি