1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
এনসিপির কেন্দ্রীয় সদস্য তনুকে সাময়িক অব্যাহতি - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

এনসিপির কেন্দ্রীয় সদস্য তনুকে সাময়িক অব্যাহতি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রæয়ারি) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। নোটিশে বলা হয়েছে, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন (৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর জমা দিতে হবে।
এ বিষয়ে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
এবিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, সম্ভবত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের জনগণের আকাঙ্ক্ষা ও প্রশ্ন শোনা এবং তা বোঝার লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস এর সাথে যুক্ত থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি চিঠি পেলে আনুষ্ঠানিক বক্তব্য জানাবো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি