1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আড়াইহাজারে প্রকাশ্য ডাকাতি নজরুল ইসলাম আজাদ-এর নির্দেশে দুই ডাকাত গ্রেপ্তার। - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আড়াইহাজারে প্রকাশ্য ডাকাতি নজরুল ইসলাম আজাদ-এর নির্দেশে দুই ডাকাত গ্রেপ্তার।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দিনদুপুরে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার হাইজাদী ইউনিয়নের খীরশারদী গ্রামে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, দিনের ঘটনায় আতঙ্কের রেশ কাটতে না কাটতেই রাতে মাহমুদপুর ইউনিয়নের মর্দাশাদী গ্রামে আবার ডাকাতির প্রস্তুতি চলছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী দ্রুত খবর দেন ।

খবর পেয়ে আড়াইহাজার-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ও স্থানীয় নেতাকর্মীরা এলাকাবাসীর সহায়তায় অভিযান চালান। এ সময় ডাকাত সর্দারসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত ডাকাত সর্দার দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং এলাকায় ভীতি সৃষ্টি করছিল। স্থানীয়দের সহযোগিতায় রাতের অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি