1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
'জয় বাংলা' স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলটির কার্যালয়ে ব্যানার টানিয়ে দিয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী।
বুধবার (১৮ ফেব্রæয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে আশেপাশের লোকজন জড়ো হতে দেখে তারা স্থান ত্যাগ করেন।
স্লোগান দেওয়া ওই নেতারা হলেন- নাসিকের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সাদিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জাসহ যুবলীগের কয়েকজন কর্মী।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে এসে পাঁচজন যুবক জড়ো হন। এ সময় জরাজীর্ণ আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ শাখার একটি ব্যানার সাঁটিয়ে তারা স্লোগান দেওয়া শুরু করেন। স্লোগান দিয়ে তারা বলেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ‘নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধু ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি।’
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এরকম একটা ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এছাড়া সেখানে কোন ব্যানারও পাইনি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যালয়টি দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি