1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি করে প্রতারণার অভিযোগে আটক ২ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি করে প্রতারণার অভিযোগে আটক ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ইশতেহারের দোহাই দিয়ে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিক্রি করার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভুয়া ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনা।
ভুক্তভোগী ও স্থানীয় স‚ত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন রাসেল ও তার স্ত্রী কাশিপুর ইউনিয়নের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় প্রচার শুরু করেন। রাসেল নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে ‘জিসান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সহজ-সরল নারীদের কাছে টাকার বিনিময়ে এই ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি করেন। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে তারা কমপক্ষে ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা দরে প্রত্যেকটি কার্ড বিক্রি করেছেন।
আরও জানা যায়, এই কার্ড দেখিয়ে প্রতি মাসে ১২৮৫ টাকার বিনিময়ে ১৭২৫ টাকার চাল, ডাল, তেল, মাংসসহ বিভিন্ন পণ্য কেনা যাবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা। নির্ধারিত তারিখ অনুযায়ী আজ (সোমবার) সকালে তাদের ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও কার্ড ক্রেতারা পণ্য পাননি। একপর্যায়ে তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। পরে ভুক্তভোগী নারীরা একত্রিত হয়ে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকার অভিযুক্ত জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ও প্রশাসনকে বিষয়টি জানান।
ভুক্তভোগী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের বলা হয়েছিল সরকারিভাবে আমাদের ফ্যামিলি কার্ডের পণ্য দেওয়া হবে। সকাল ১০ টা থেকে আমরা অপেক্ষা করেছি। কিন্তু কেউ আসেনি ও আমাদের ফোন ধরছেনা। ফলে এক পর্যায়ে প্রতারণার বিষয়টি আমরা বুঝতে পেরেছি।
অভিযুক্ত ওই ব্যক্তি বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছে কিনা তা জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, ‘রাসেল ওরফে জিলানি বিএনপি দলের কেউ না। ওই ব্যক্তি যদি কোন প্রতারণা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, এ ঘটনার তথ্য পাওয়ার পর তাদের দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি