1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, শিক্ষার্থীদের বিক্ষোভ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আড়াইহাজারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ও স্থানীয়রা।
সোমবার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের স‚ত্র জানায়, গত ২৯ জানুয়ারি ছাত্রীকে চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ দেখা যায়। সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে বহিষ্কার ও বিচারের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি মহল তার কাছ থেকে আগেই লক্ষাধিক টাকা আদায় করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তিনি বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কাছে ঘটনাটি জানতে পারেন এবং স্থানীয় ব্যক্তিত্বদের অবহিত করেন। পরে পুলিশ এসে শিক্ষককে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “অভিযুক্ত শিক্ষককে আটক করে হেফাজতে রাখা হয়েছে। তবে ভুক্তভোগী বা অন্য কারও কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি