1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ দুই ডাকাত গ্রেফতার - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ দুই ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বরগুনা জেলার আমতলী থানার আবদা সড়কের মৃত ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং একই থানার আমতলী পৌরসভার আনোয়ারের পুত্র মোঃ জাকারিয়া (২৮)।
শনিবার ভোরের দিকে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় মোঃ আব্দুল বাতেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ আট লাখ টাকা, স্বর্ণালংকার, একটি সুইচ গিয়ার, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট ছুরি, একটি গ্যাস লাইটার হিটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার ও সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য অলিউল্লাহ ও জাকারিয়াকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও সাত সদস্য পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সদস্য।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি