1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আজাদের দাপুটে জয়ে নেতাকর্মীদের ঈদের আমেজ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আজাদের দাপুটে জয়ে নেতাকর্মীদের ঈদের আমেজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের এই দাপুটে জয়ের ফলে দলটির নেতাকর্মীদের মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা এসে ভিড় করছেন এই নেতার বাড়িতে। এছাড়া আত্মীয়-স্বজন সহ এলাকাবাসী এসে তার বাড়িতে ভিড় করছেন। ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।
জানা গেছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পান। এই আসনে ৬৫ শতাংশ ভোট পড়েছে।
শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। ¯েøাগান ¯েøাগান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন তারা।
নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। বিজয়ের এই আনন্দকে তিনি আড়াইহাজারবাসীর প্রতি উৎসর্গ করেছেন। তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত নয় এটি আড়াইহাজারবাসীর বিজয়।
নজরুল ইসলাম আজাদ বলেন, নির্বাচনের আগে আড়াইহাজারের উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রæতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবাম‚লক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করারও আশ্বাস দেন তিনি।
একাধিক নেতাকর্মী বলেন, এই বিজয় সাধারণ মানুষের বিজয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজাদের বিকল্প নেই। আড়াইহাজারবাসীর প্রতি কৃতজ্ঞ জানান । তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমার দেওয়া প্রতিশ্রæতি বাস্তবায়নই হবে এখন আমার প্রধান লক্ষ্য।
এদিকে তাকে কাছে পেয়ে দলের নেতাকর্মী সহ স্বজন ও এলাকাবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ও এলাকার নানা সমস্যার কথা জানান। সেই সাথে অনেকে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি