1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
‘ভোট চোর’ স্লোগান দিয়ে শাহ আলমকে অবরুদ্ধ করার নেপথ্যে - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

‘ভোট চোর’ স্লোগান দিয়ে শাহ আলমকে অবরুদ্ধ করার নেপথ্যে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটগ্রহণ শেষে ফতুল্লার একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম প্রবেশ করলে তাকে ভোট চোর আখ্যা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) বিকেলে ফতুল্লার রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয় স‚ত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রের বাইরে অবস্থানরত খেজুর গাছ প্রতীকের সমর্থকদের একটি অংশ ‘ভোট চোর’ বলে ¯েøাগান দিতে শুরু করে। মুহ‚র্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা দ্রæত হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে শান্ত রাখে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেন, তিনি প্রার্থী হিসেবে নিজের এজেন্টদের সঙ্গে দেখা করতে কেন্দ্রে ঢুকেছিলেন। আমি একাই প্রবেশ করি। বাইরে থেকে কিছু লোক চিৎকার করে অভিযোগ তোলে যে আমি নাকি ভোট কারচুপির জন্য এসেছি। বাস্তবে আমি শুধু এজেন্টদের সঙ্গে কথা বলতে চেয়েছি।
অন্যদিকে বিএনপির জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী অভিযোগ করে বলেন, তার কর্মীরা শাহ আলমকে একটি ব্যাগ নিয়ে কেন্দ্রে ঢুকতে দেখেছেন। এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। আমাদের দাবি, ব্যাগটি জব্দ করতে হবে এবং বিষয়টি খতিয়ে দেখতে হবে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, গাড়িতে করে টাকা নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে এমন অভিযোগে তাকে গাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। কিন্তু পরবর্তীতে তার গাড়ি সার্চ করে টাকা পাওয়া যায়নি। একারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে খেজুর গাছ প্রতিকের প্রার্থীর লোকজন প্রথমে তাকে ছাড়তে সম্মতি দেয়নি। পরে তাকে ছেড়ে দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি