1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দুই কারণে জোট প্রার্থীর প্রচারণায় নেই তনু - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

দুই কারণে জোট প্রার্থীর প্রচারণায় নেই তনু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু জোট প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেনি। তবে হ্যাঁ ভোটের পক্ষে শহরে পোস্টার সাটিয়েছেন তিনি। এ নিয়ে চারদিকে নানা আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আবুল কালাম সম্পর্কে এনসিপি নেতা আহমেদুর রহমান তনুর শ্বশুর হয়। জামায়াত ও এনসিপি জোটের প্রার্থী হিসেবে এই আসনে খেলাফতে মজলিসের প্রার্থী হলেন ধানের শীষের প্রতিদ্ব›দ্বী প্রার্থী। যেকারণ জামায়াত জোট প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অংশ নিতে অনিহা এই এনসিপি নেতার।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর এনসিপি দলটির কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে আহমেদুর রহমান তনুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে জামায়াত সঙ্গে এনসিপি ১১ দলীয় জোটে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে এনসিপির প্রার্থী আহমেদুর রহমান তনু স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এদিকে এই আসনে জামায়াতে প্রার্থী মাওলানা মাইনুদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করে খেলাফতে মজলিসকে সমর্থন দেয়। এতে এই আসনে খেলাফতে মজলিসের এবিএম সিরাজুল মামুনকে মনোনয়ন দেওয়া হয়। বর্তমানে তিনি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে রয়েছে। একই আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম নির্বাচনী মাঠে রয়েছেন। এনসিপি নেতা তনু ও বিএনপি প্রার্থী আবুল কালাম সম্পর্কে শ্বশুর ও জামাতা। এদিকে জামায়াতে ইসলামী সহ জোটের প্রায় সবগুলো দলের নেতাকর্মীরা খেলাফতে মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন। তবে এনসিপির এই নেতাকে মাঠে দেখা যায়নি।
দলীয় ও স্থানীয় সূত্র বলছে, জামায়াত জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় এখনো এনসিপির এই নেতাকে দেখা যায়নি। অপরদিকে এনসিপি নেতা তনুর শ্বশুর ধানের শীষের প্রার্থী হওয়ায় তিনি জোট প্রার্থীর পক্ষে মাঠে নামেননি বলে নানা গুঞ্জন রয়েছে। এছাড়া এই আসনের তার প্রার্থীতা করার কথা ছিল। কিন্তু জামায়াতের সাথে এনসিপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করার খবর পেয়ে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তার সেই আসনে জোটের প্রার্থী হয়ে সিরাজুল মামুন নির্বাচন করছেন। এতে তিনি অনেকটা মনক্ষুন্ন হয়েছেন। যেকারণে জোট প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় তাকে দেখা যাচ্ছেনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি