1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আজাদের হাত উঁচিয়ে বিজয়ী করার আহবান জানান তারেক রহমান - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আজাদের হাত উঁচিয়ে বিজয়ী করার আহবান জানান তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জের কাঁচপুরে জনসমাবেশে যোগদান করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহŸান জানান। সমাবেশের শেষ পর্যায়ে তার পাশে থাকা নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের হাত উচিঁয়ে ধরে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহŸান জানান তিনি। এসময় বিএনপির অন্য আসনের প্রার্থীরাও তার আশেপাশে ছিল।
রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে বিএনপি ও জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহŸান জানিয়ে তারেক রহমান বলেন, আজকে এখানে ধানের শীষের প্রার্থী সহ একজন জোটের প্রার্থী আছেন। ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার পর এলাকার সমস্যা যতক্ষণ পর্যন্ত না সমাধান হবে ততক্ষণ তাদের বাড়িতে গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, ব্রীজ যাতে ঠিক করে দেয় তারা। এই পাঁচজনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী সহ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি