1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিনই নারায়ণগঞ্জে এক সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার একটি কলেজ মাঠে করা হয়েছে অস্থায়ী মঞ্চ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ মঞ্চে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ উপলক্ষে লক্ষাধিক নেতা-কর্মীর জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার বিকেলে আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠটি পরিদর্শনও করেছেন বিএনপির নেতারা। এ সময় মামুন মাহমুদ ছাড়াও নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ-২ আসনে দলটির প্রার্থী নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।
“সকালে তিনি সিলেট সফরে থাকবেন। ফেরার পথে তিনি নারায়ণগঞ্জে সমাবেশে যোগ দিবেন। নারায়ণগঞ্জ-১ ও ২ আসনকে ঘিরে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ আসনের প্রার্থীদের বাইরে অন্য আসনের প্রার্থীরাও এখানে থাকতে পারেন। আমরা লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি রাখার একটি প্রস্তুতি নিয়েছি আমরা”, বলেন মামুন মাহমুদ।
এ সভা শেষ হতে রাত হয়ে যাবে বলেও জানান তিনি।
তারেক রহমানকে আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরকে চিঠি দিয়েছে জেলা বিএনপি।
সড়কপথে আসার কথা থাকলেও প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখার আবেদন জানিয়ে রেখেছে দলটি। এছাড়া, সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সহায়তাও চাওয়া হয়েছে।
“উনি সড়কপথে আসবেন। কিন্তু প্রয়োজন হলে যাতে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা করা যায়, সেই প্রস্তুতি রাখার অনুরোধ আমরা প্রশাসনকে জানিয়েছি”, যোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক।
আজ বুধবার দুপুরে সারাদেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণার প্রথম দিনই তারেক রহমান বেশ কয়েকটি সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
তার উপদেষ্টা মাহদী আমিন বিকেলে সংবাদ সম্মেলনে জানান, রাতেই বিমানে সিলেট চলে যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে রাতেই তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন।
পরে সকাল থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের সমাবেশ হয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জে আসবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি