1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নির্মাণের তিন বছরেও পুরোপুরি চালু হয়নি বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডবিøউটিসি) অফিস কাম ওয়ার্কশপটি। জলযানের জরুরী মেরামত কাজের জন্য ২০২২ সালে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় দ্বিতল বিশিষ্ট ওয়ার্কশপ ভবনটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগও উঠে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় বিআইডবিøউটিসি’র বন্দরের ১নং পোতাঙ্গণের আওতাভুক্ত একমা ভাসমান ডকইয়ার্ডের জায়গায় অফিস কাম ওয়ার্কশপটি নির্মাণ করে প্রতিষ্ঠানের পূর্ত বিভাগ। ২০২২ সালে ১১ আগষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বিআইডবিøউটিসি’র তৎকালীন চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি। এর পর থেকেই ভবনটি অকেজো অবস্থায় পড়ে আছে। তিন বছর পেরিয়ে গেলেও ওয়ার্কশপে কোন মেরামত কাজ শুরু হয়নি। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের অনেক কিছুই নষ্ট হতে শুরু করেছে। সেখানে চুরির ঘটনাও ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণ কাজ প্রায় শেষ হলেও নবনির্মিত ওয়ার্কশপে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতিও বরাদ্দ করা হয়নি। ফলে অকেজো অবস্থায় পড়ে আছে ওয়ার্কশপটি।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া জানান, চৌরাপাড়া ভাসমান ডকইয়ার্ডের পাশের খালি জায়গাটি স্থানীয়রা খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন। বিআইডবিøউটিসি’র প্রচুর জায়গা থাকতেও এলাকাবাসীর প্রবল আপত্তির মুখে মাঠটি নষ্ট করে অফিস কাম ওয়ার্কশপ নির্মাণ করে বিআইডবিøউটিসি। বর্তমানের ওয়ার্কশপটি কোন কাজেই আসছেনা। নতুন ভবনটি প্রায় ফাঁকা পড়ে আছে।
এ ব্যাপারে ১নং পোতাঙ্গনের ব্যবস্থাপক আবদুল হামিদ জানান, নানা কারণে ওয়ার্কশপের কাজ এখনো চালু করা যায়নি। কবে নাগাদ শুরু হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে দোতলায় সীমিত পরিসরে অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি