1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
অপহরণ মামলার আসামিরা মুক্তি পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

অপহরণ মামলার আসামিরা মুক্তি পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
অপহরণ মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও  মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  মো. সোহাগ।  অজ্ঞাত নম্বর থেকে নিয়মিত হুমকিমূলক ফোন ও ভয়েস মেসেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের আশঙ্কা এবং ব্যবসায়িক ক্ষতির ভয় নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তাঁর পরিবার। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
 
মো. সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল গ্রুপের পরিচালক।
 
জিডিতে উল্লেখ করা হয়, গত বছরের ১ জুন রাতে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় সরকারি তোলারাম কলেজের সামনে থেকে ৫–৬ জন ব্যক্তি তাঁকে জোরপূর্বক অপহরণ করে পটুয়াখালী নিয়ে যান। পরদিন সোমবার (২ জুন) পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাট এলাকায় একটি গাড়ির ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় তাঁর স্ত্রী মোসা. তানিয়া আহাম্মেদ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
 
জিডি অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ১ নম্বর আসামি আল আমিন ওরফে জিতু অপহরণের পরিকল্পনার বিষয়টি আদালতে স্বীকার করেন।
 
মামলার আসামিরা হলেন—আল আমিন ওরফে জিতু (৩০), মো. সাকিব হোসেন (২৪), মো. কবির হালদার (৪০), মো. ছাহাদ (২৩) ও ইমরান হোসেন মোহন (৩১)। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে তাঁরা জামিনে মুক্তি পান।
 
জিডিতে উল্লেখ করা হয়, জামিনে মুক্তির পর অপহরণের মূল পরিকল্পনাকারী আল আমিন ওরফে জিতুর পরামর্শ ও প্ররোচনায় অন্য আসামিরা মামলা প্রত্যাহারের জন্য মো. সোহাগ ও তাঁর স্ত্রীকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
 
এ ছাড়া আল আমিন ওরফে জিতুর ঘনিষ্ঠ রাশেদুল হক সাজু ও মিজানুর রহমান বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব বার্তায় মো. সোহাগের ব্যবসায়িক ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয় করা এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
 
মো. সোহাগ বলেন, তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এভাবে হুমকি অব্যাহত থাকলে তাঁর ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
 
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘‘বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি