1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পূর্ব বিরোধের জেরে বাবুর্চিকে কুপিয়ে হত্যার অভিযোগ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

পূর্ব বিরোধের জেরে বাবুর্চিকে কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান মিয়া (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয় শহরের গলাচিপা এলাকার মেছের আলী ছেলে ও তিনি পেশায় বাবুর্চি ছিলেন।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রায়হান নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় চাষাঢ়া ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদাইরগামী সড়কে। এ সময় ওই পথ ধরে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক রিকশা চালক তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানের নিথর দেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নিহতের দ্বিতীয় ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা বাবুর্চির কাজ করতেন। কিছুদিন আগে তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জার ও তার লোকজন আমার বাবার সাথে বিরোধে জড়ায়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন আমার বাবাকে মারধর করে। এর জের ধরে আজ রাতে রাজ্জাক ও তার লোকজন বাবাকে এটা পেয়ে এলোপাথারী কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি