1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভেনেজুয়েলায় হামলার পর ‘মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হচ্ছে নিউইয়র্কে’ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ভেনেজুয়েলায় হামলার পর ‘মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হচ্ছে নিউইয়র্কে’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের
ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিউইয়র্কের পথে আছেন।
ট্রাম্প বলেন, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন- আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।’
মাদুরোর জন্য তিনি কী ধরনের ‘অফ-র‌্যাম্প’ বা বেরিয়ে আসার পথ রেখেছিলেন- এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ম‚লত আমি বলেছি, তোমাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’
ফক্স নিউজকে ট্রাম্প আরও জানান, এক সপ্তাহ আগে তিনি নিজেই মাদুরোর সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপ‚র্ণ সংকেত ছিল। আমরা আলোচনা করেছি। আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি। কিন্তু আমি বলেছি, তোমাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’
এর আগে দেশটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। সেই ঘটনায় লÐভন্ড হয়ে যায় দেশটির অনেক অংশ। বিভিন্ন গণমাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তে বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি