1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সাতদিনব্যাপী কর্মসূচি - Ajker Deshkantho
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
না.গঞ্জকে জিম্মি করা রাখা সেই রাইফেল ক্লাবের পতন জুলাইয় নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সাতদিনব্যাপী কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতদিনব্যাপী দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বইমেলা ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এ আয়োজনের উদ্বোধন করেন।

সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা ১২টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, রেড ক্রিসেন্টের উদ্যোগে রক্তদান কর্মসূচি, জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা এবং নার্সারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, এসব কর্মসূচি আগামী সাত দিন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে যেভাবে কাজ করেছেন, তার দলের অনুসারী হিসেবে আমরা ৪৫ বছর পরও তার রেখে যাওয়া দিকনির্দেশনা, নীতি-নৈতিকতা ও আদর্শ ধারণ করে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। পুরো জাতিও তাকে এভাবেই স্মরণ করে।”

তিনি আরও বলেন, “চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা তাদের চিত্রকর্মের মাধ্যমে জিয়াউর রহমানের প্রতি তাদের অনুভূতি ও মনোভাব তুলে ধরেছে। তাদের অসাধারণ চিন্তাভাবনা ও সৃজনশীলতা ছবি না দেখলে বোঝা যেত না। এছাড়া জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। আগামী সাত দিন নারায়ণগঞ্জবাসী এসব আয়োজন উপভোগ করতে পারবেন।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, বিএনপি নেতা রিয়াম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি