1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সেলিম ওসমানকে ধরে আনার হুঁশিয়ারি দিলেন টিপু - Ajker Deshkantho
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
না.গঞ্জকে জিম্মি করা রাখা সেই রাইফেল ক্লাবের পতন জুলাইয় নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন

সেলিম ওসমানকে ধরে আনার হুঁশিয়ারি দিলেন টিপু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থানে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমএইএ’র সাবেক সভাপতি একেএম সেলিম ওসমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তার অভিযোগ, ফতুল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। দ্রুত সেলিম ওসমানকে গ্রেপ্তার না করলে বিএনপির নেতা-কর্মীরাই তাকে ধরে আনবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির এ নেতা।

বুধবার (৩ জুন) দুপুরে শহরের বরফকল মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে উদ্দেশ্য করে টিপু বলেন, “ওই গডফাদার ওসমান পরিবার এখনো উঁকিঝুঁকি মারছে। এখনো সেলিম ওসমান উইজডমে (পোশাক কারখানা) এসে মিটিং করে। প্রশাসনকে বলতে চাই, ঈদুল আজহার দিনেও গডফাদার সেলিম ওসমান উইজডমে এসেছে। এসে ঈদ পুনর্মিলনী করেছে। আপনারা কী করেন? আগামী দিনে যদি আপনারা সেলিম ওসমানকে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে নিয়ে আসব।”

“কারণ উইজডমে বসে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করবে, সেটি হতে দেওয়া হবে না। সুতরাং বাংলাদেশে কোথায় কী হলো, সেটি দেখার বিষয় না। নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত রাখতে হবে,” বলেন তিনি।

বিএনপি নেতা ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল ও আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহিলা দলের নেত্রী মিতা, শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি