1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুপগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান, মশক নিধন কার্যক্রম অব্যাহত না.গঞ্জবাসীর জন্য ফ্রী এ্যাম্বুলেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্হ্য সহকারী মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২ একটি প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময়

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ নগরীতে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট-ডব্লিউটিপি) স্থাপনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্ভাব্য পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। এ সময় নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। তবে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এই চাহিদা বেড়ে দৈনিক প্রায় ৫১ দশমিক ২ কোটি লিটারে পৌঁছাতে পারে। এ কারণে নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার নির্মাণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

এ সময় প্রকল্পের সম্ভাব্য কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়েও প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।

সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আজগর হোসেন ও নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন হান কুন এবং মোহাম্মদ মকবুল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি