1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয় র‌্যাব হেফাজত থেকে হাতকড়াসহ হত্যা মামলার আসামি পালানোর অভিযোগ - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা ধর্মান্তরিত হয়ে দেবরকে বিয়ে করলেন তিন সন্তানের জননী শেয়ারধারীরা লভ্যাংশ পায়নি বলে অভিযোগ, কাশীপুর হাটে ফেন্সি আরিফ মণ্ডলের কাণ্ড ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা সাংবাদিক সাব্বিরের মায়ের ৫ তম মৃত্যুবার্ষিকি আজ ঈদে বিশৃঙ্খলা এড়িয়ে এবার অপরাধ দমনে মাঠে পুলিশ-প্রশাসন নাসিক প্রশাসকের সাথে চীনা প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় সোনারগাঁ বিএনপির সহ-সভাপতিকে শোকজ শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ও এমপি কালাম

সোনারগাঁয় র‌্যাব হেফাজত থেকে হাতকড়াসহ হত্যা মামলার আসামি পালানোর অভিযোগ

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আলোচিত উমায়ের হত্যা মামলার অন্যতম আসামি শহিদকে আটকের পর র‌্যাবের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় অভিযান পরিচালনার বিষয়টিই অস্বীকার করেছে র‌্যাব-১১।

রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার হৈচৈ পার্কে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পলাতক শহিদ চরকিশোরগঞ্জ এলাকার জালাল মাতবরের ছেলে। তিনি আলোচিত উমায়ের হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিভিল পোশাকে আসা একটি দল চরকিশোরগঞ্জের হৈচৈ পার্ক এলাকা থেকে শহিদকে আটক করে। পরে তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক নারী-পুরুষ জড়ো হয়ে হৈচৈ শুরু করেন। এক পর্যায়ে বিশৃঙ্খলার মধ্যে শহিদ পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মোক্তার হোসেন বলেন, শহিদকে আটকের পর ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়। হৈচৈয়ের মধ্যেই

সে পালিয়ে যায়। তবে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে নাকি নিজেই পালিয়েছে, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। সেখানে সিভিল পোশাকে কয়েকজন সদস্যকে দেখেছি। নিহত উমায়ের আমার ছাত্র ছিল।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহিদের অবস্থান ও তাকে পুনরায় আটকের বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, ওই এলাকায় আমাদের কোনো টিম অভিযান পরিচালনা করেনি। বিষয়টি আমার জানা নেই।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি