1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভুল তথ্য দিয়ে মাঠের নামে এলাকায় পশুর হাট, জনদুর্ভোগ চরমে ,মহাসড়কে বিএনপি সভাপতির গরুর হাট! - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ভুল তথ্য দিয়ে মাঠের নামে এলাকায় পশুর হাট, জনদুর্ভোগ চরমে ,মহাসড়কে বিএনপি সভাপতির গরুর হাট!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের কাছে ফতুল্লার শান্তিধারা মসজিদের পাশে খালি মাঠের নামে প্রতিবছর নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে তিন দিনের অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়। তবে সরেজমিন গিয়ে সেখানে কোনো মাঠ পাওয়া যায়নি। ভুল তথ্য দিয়ে প্রতিবছর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার আমলে শান্তিধারা এলাকার ইউনিট আওয়ামী লীগের সভাপতি দুর্র্ধষ সন্ত্রাসী রাজ্জাক বেপারী সদর উপজেলা থেকে পশুর হাটের ইজারা নিয়ে আসতেন। এরপর এলাকার অলিগলির হাটার পথ ও মহাসড়ক দখল করে পশুর হাট বসাতেন। এতে এলাকাবাসীর আনন্দের ঈদে ক্ষোভের সঞ্চার হতো। স্ত্রী সন্তানদের নিয়ে ঘরবন্দি হয়ে থাকতে হতো। এ বিষয়ে এলাকাবাসী ইউএনও-র কাছে ওই সময় শত অভিযোগ করেও কোনো প্রতিকার পেতেন না।

শান্তিধারার বাসিন্দারা অভিযোগ করে বলেন, সেই একই স্থানে এবারো সদর উপজেলা থেকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ইজারা নিয়েছেন। তিনিও সেই সন্ত্রাসী রাজ্জাক বেপারীর মতো শান্তিধারার অলিগলির হাঁটার পথ ও মহাসড়ক দখল করে পশুর হাট বসিয়েছেন। এ বিষয়ে ক্ষোভে ফুঁসলেও ভয়ে কেউ থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে জনদুর্ভোগের প্রতিবাদ করতে পারছেন না। তবে এলাকাবাসীর অভিযোগ সদর উপজেলা পরিষদের ইউএনও গণমাধ্যম কর্মীদের কাছে বলেছেন কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে ইজারা বাতিল করা হবে। এরপর হাটগুলো কীভাবে চলছে ইউএনও কোনো তদারকি করছে না। ইউএনওর এমন রহস্যজক নীরবতায় এলাকাবাসীর ধারণা তাকে ম্যানেজ করেই রোডঘাট বন্ধ করে হাট চালাচ্ছেন থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

শান্তিধারার বাসিন্দা ও ব্যবসায়ী রফিকুল বলেন, শুনছি তিন দিনের জন্য হাট বসবে। এখন দেখি তারা সাত দিন আগে থেকেই হাট বসিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে অভিযোগ করে কী হবে। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ করার মতো দেশে নিরাপত্তা ব্যবস্থা নেই।

হাটে গিয়ে শহিদুল ইসলাম টিটুকে পাওয়া যায়নি। তবে তার কর্মী সমর্থকরা জানান, পশু বেশি হওয়ায় সড়কের পাশে রাখা হয়েছে। আগামী দুদিনে আরও পশু আসবে হাটে। সেগুলো রাখার ব্যবস্থা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদরের ইউএনও এসএম ফয়েজ উদ্দিন বলেন, ম্যানেজের বিষয় নয়, যদি কেউ জনদুর্ভোগের অভিযোগ করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি