1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেফতার - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে বেলাল হোসেন ওসমানী (৪৫) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আক্তার তাকে কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।

গ্রেপ্তার বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি ওই এলাকার মৃত ওসমান গণির ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব লামাপাড়ায় বেলাল হোসেনের মালিকানাধীন ভবনের নিচতলায় জামিয়া ওসমানিয়া মহিলা মাদরাসাটি পরিচালিত হয়। প্রায় দুই মাস আগে ভুক্তভোগী ওই তরুণী আবাসিক শিক্ষিকা হিসেবে মাদরাসায় যোগদান করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, যোগদানের পর থেকেই বেলাল হোসেন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে) সকাল ৬টার দিকে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি